বীরভূমে দিলীপের সভাস্থলে শুদ্ধিকরণ কর্মসূচি তৃণমূলের - The News Lion

বীরভূমে দিলীপের সভাস্থলে শুদ্ধিকরণ কর্মসূচি তৃণমূলের




দি নিউজ লায়ন ;  বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বুধবার সিউড়িতে যে মাঠে সভা করে গিয়েছিলেন সেই মাঠকে গোবর জল দিয়ে ধুয়ে শুদ্ধিকরণ করল তৃণমূল। বীরভূম জেলা তৃণমূল সভাপতি অভিজিৎ সিংহ জানিয়েছেন, মাত্র চব্বিশ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত নেওয়া হয় বীরভূমের ছটি পৌরসভা এলাকায় বৃহস্পতিবার তৃণমূল মহিলা সংগঠনের মিছিল করা হবে।


 সেই মত এদিন কর্মসূচি পালন করলেন দলীয় কর্মীরা। বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ করোনা ভাইরাসের চেয়েও ভয়ঙ্কর। তাই দলের মহিলা কর্মীরা নিজে হাতে গোবর জল ছিটিয়ে গোটা এলাকাটিকে গরম করলো। বৃহস্পতিবার বিকালে সিউড়ি, বোলপুর, রামপুরহাট নলহাটি, দুবরাজপুর, সাঁইথিয়া, ছটি বিধানসভা এলাকায় মহিলা তৃণমূল কর্মীরা মিছিলে পা মেলায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.